আজ শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ শাওয়াল, ১৪৪৭ হিজরি

ছাগলনাইয়ায় কমিউনিটি কেন্দ্রিক ই–কমার্স সেবায় নতুন মাত্রা যোগ করছে গ্রীণ মার্ট

স্থানীয় মানুষের দৈনন্দিন জীবনকে আরও সহজ, নিরাপদ ও সময় সাশ্রয়ী করতে ছাগলনাইয়ায় কার্যক্রম জোরদার করছে গ্রীণ মার্ট একটি উদীয়মান কমিউনিটি ভিত্তিক ই–কমার্স ও সার্ভিস প্ল্যাটফর্ম।

গ্রীণ মার্টের লক্ষ্য হলো বাজারে বারবার যাওয়ার ঝামেলা কমানো এবং ঘরে বসেই নির্ভরযোগ্যভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবা পৌঁছে দেওয়া। এই প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রোসারি ডেলিভারি, গ্যাস সিলিন্ডার সরবরাহ, পার্সেল সার্ভিস, বিল পেমেন্ট সহায়তা এবং বিভিন্ন হোম সার্ভিস প্রদান করা হচ্ছে। বিশেষভাবে প্রবাসী পরিবারগুলোর জন্য এটি একটি স্বস্তির সমাধান, যারা দূরে থেকেও তাদের পরিবারের প্রয়োজন নিশ্চিত করতে চান।

গ্রীণ মার্টের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুন নবী বলেন : “গ্রীণ মার্ট শুধু একটি ব্যবসা নয়, এটি একটি বিশ্বাসের জায়গা। আমাদের উদ্দেশ্য সময় বাঁচানো, দুশ্চিন্তা কমানো এবং পরিবারের জন্য নিশ্চিন্ততা নিশ্চিত করা।” স্বচ্ছতা, সময়নিষ্ঠ ডেলিভারি এবং দায়িত্বশীল কাস্টমার কেয়ারের মাধ্যমে গ্রীণ মার্ট ইতোমধ্যে হাজারের বেশি পরিবারের আস্থা অর্জন করেছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি বিভিন্ন গ্রাহকভিত্তিক ও সামাজিক উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণ, ব্যবসায়ী এবং পেশাজীবীদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করছে।

শুক্রবার সকালে গ্রীণ মার্ট আয়োজিত একটি কমিউনিটি প্রোগ্রামে গ্রাহক, স্থানীয় প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়, যা প্রতিষ্ঠানটির প্রতি মানুষের আস্থা ও আগ্রহের প্রতিফলন।

অনুষ্ঠানের হোস্ট মি: মাইনু বলেন “ছাগলনাইয়ায় বসবাসরত প্রতিটি পরিবারের দৈনন্দিন প্রয়োজন পূরণের পাশাপাশি গ্রীণমার্টকে এমন একটি শক্তিশালী ও টেকসই প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হচ্ছে, যা উদ্যোমী তরুণ ও নিজে কিছু করতে আগ্রহী মানুষদের বাস্তব সহযোগিতা করবে। আমাদের লক্ষ্য—ছাগলনাইয়ার যুবসমাজ যেন কাজের খোঁজে না ঘুরে, বরং নিজেরাই কাজের সুযোগ সৃষ্টি করতে পারে। এই উদ্যোগের মাধ্যমেই আমরা একসাথে গড়ে তুলবো একটি স্মার্ট, স্বনির্ভর ও সম্ভাবনাময় ছাগলনাইয়া।”

ভবিষ্যতে গ্রীণ মার্ট আরও নতুন সার্ভিস যুক্ত করা, ফ্যামিলি প্যাক ও সাবস্ক্রিপশন মডেল চালু করা এবং ডিজিটাল প্ল্যাটফর্ম উন্নয়নের মাধ্যমে ছাগলনাইয়ার পাশাপাশি বৃহত্তর পরিসরে সেবা বিস্তারের পরিকল্পনা করছে।

গ্রীণ মার্ট সম্পর্কে-
গ্রীণ মার্ট একটি স্থানীয়ভাবে পরিচালিত ই–কমার্স ও মাল্টি–সার্ভিস প্ল্যাটফর্ম, যার মূল ভিত্তি হলো বিশ্বাস, সময়ের মূল্য এবং কমিউনিটির উন্নয়ন। “শান্তি বিক্রি করি”—এই দর্শনকে সামনে রেখে গ্রীণ মার্ট প্রতিদিনের প্রয়োজনকে সহজ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

Share and Enjoy !

Shares