আজ শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ বসছে সংসদীয় কমিটির প্রথম বৈঠক

ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদীয় কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার (২৮ মার্চ) সকাল ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ের লেভেল-২-তে অবস্থিত কেবিনেট কক্ষে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২৭ মার্চ) রাতে জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। একই দিন বিকাল ৪টায় জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভাও আহ্বান করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।

Share and Enjoy !

Shares